Airtel Recharge Plan: ডেটা ছাড়া প্রিপেড প্ল্যান আনল এয়ারটেল, ২০০ টাকার কম রিচার্জে ইউজাররা পাবেন কী কী সুবিধা ?
<p>Airtel Recharge Plan: পুজোর মুখে গ্রাহকদের জন্য দারুণ সুখবর আনল এয়ারটেল কর্তৃপক্ষ। সংবাদ সংস্থা পিটিআই সূত্রে খবর, টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া অর্থাৎ ট্রাই- এর নতুন নিয়ম মেনে শুধুমাত্র ভয়েস কল এবং এসএমএস সুবিধাযুক্ত প্রিপেড প্ল্যান চালু করা প্রথম টেলিকম অপারেটর হল ভারতী এয়ারটেল। মোট তিনটি প্ল্যান চালু করেছে এয়ারটেল। এই তিনটি প্ল্যানের দাম ১৮৫ টাকা, ২০৩ টাকা এবং ২০৬ টাকা। তিনটি প্ল্যানেই আনলিমিটেড লোকাল কল, এসটিডি কল ও রোমিং কলের সাথে ৩০০টি এসএমএস ফ্রি পাওয়া যাবে, কিন্তু এই তিনটি প্ল্যানে মোবাইল ডেটা অন্তর্ভুক্ত নয়। এই প্ল্যানগুলো এখন এয়ারটেলের অ্যাপ এবং ওয়েবসাইটে পাওয়া যাচ্ছে। </p> <p>এয়ারটেলের তিনটি প্ল্যানের মধ্যে সবচেয়ে সস্তা ১৮৫ টাকার প্ল্যানটি, যার মেয়াদ ২৮ দিন। ২০৩ টাকার প্ল্যানটি ৩০ দিনের জন্য রিচার্জ করা যাবে এবং অতিরিক্ত ১৮ টাকার বিনিময়ে আরও ২ দিন সুবিধা পাওয়া যাবে। অন্যদিকে, ২০৬ টাকার প্ল্যানটি একটি ক্যালেন্ডার মাসের জন্য বৈধ এবং এই রিচার্জ প্ল্যান একটি নির্দিষ্ট ৩০ দিনের পর্যায় অনুসরণ না করে প্রতি মাসের একই ...