<p><strong>সমীরণ পাল, সুজিত মণ্ডল ও প্রকাশ সিন্হা, কলকাতা :</strong> কামদুনি থেকে হাঁসখালি, বিচার এখনও মেলেনি। কামদুনির ঘটনার পর ১২ বছর কেটে গেলেও, এখনও মূল অভিযুক্ত ৬ জনের মধ্যে ৪ জনই বেকসুর খালাস হয়ে গেছে। সুপ্রিম কোর্টে এখনও মামলা চলছে। তেমনি হাঁসখালিকাণ্ডের সাড়ে ৩ বছর হয়ে গেলেও এখনও ফাইনাল চার্জশিটই দিতে পারেনি সিবিআই।</p> <p>দুর্গাপুরকাণ্ডে দ্রুত সুবিচার চাইছেন নির্যাতিতা ডাক্তারি পড়ুয়ার বাবা। চাইছেন দোষীদের কঠোর থেকে কঠোরতম শাস্তি হোক। দুর্গাপুরের ঘটনা যেমন মনে পড়িয়ে দিচ্ছে আর জি কর ধর্ষণ-খুন কাণ্ডকে, তেমনই কামদুনি গণধর্ষণ ও নদিয়ার হাসখাঁলি ধর্ষণকাণ্ডের বীভৎসার কথা।</p> <p>উত্তর ২৪ পরগনার কামদুনি থেকে নদিয়ার হাঁসখালি, অতীতে আলোড়ন ফেলে দেওয়া মামলাগুলোর আজ কী অবস্থা ? কামদুনিকাণ্ডে আন্দোলনকারী শিক্ষক প্রদীপ মুখোপাধ্যায় বলেন, "অভয়ার বাবা-মা যা বলেছেন, কামদুনিও তাই বলছে, কোনও বিচার এখানে পাওয়া যাবে না।"</p> <p>২০১৩ সালের ৭ জুন। কামদুনির ঘটনা নাড়িয়ে দিয়েছিল গোটা রাজ্য়কে। পাঁচিল ঘেরা ফাঁকা জমি থেকে উদ্ধার হয় এক কলেজ ছ...