<p><strong>গুয়াহাটি:</strong> ঘূর্ণিঝড় রেমালের প্রভাবের সঙ্গে সঙ্গে সময়ের আগে বর্ষা ঢোকার জেরে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে অসমেও(Assam floods) ৷ গত রবিবার থেকে টানা হয়ে যাওয়া প্রবল বৃষ্টিতে অসমের বিভিন্ন নদী হু হু করে বেড়েছে জলস্তর ৷ যার জেরে নিম্ন অসমের বেশিরভাগ জেলা জলমগ্ন ৷ এর জেরে এখনও পর্যন্ত রাজ্যজুড়ে ৬ জনের মৃত্যু হয়েছে আর বিপদে পড়েছেন প্রায় দু লক্ষ মানুষ।</p> <p>অসমের রাজ্য বিপর্যয় মোকাবিলা দফতর সূত্রে খবর, রবিবার থেকে প্রবল বৃষ্টির জেরে নটি জেলা বন্যার কবলে পড়েছে ৷ বন্যা কবলিত জেলায় ভোগান্তির শিকার হয়েছেন প্রায় দু লক্ষ মানুষ ৷ যার মধ্যে বরাক উপত্যকার হাইলাকান্দি ও করিমগঞ্জ জেলা বন্যায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ৷</p> <p> ব্রহ্মপুত্র নদ সহ রাজ্যের বেশিরভাগ নদীর জলস্তর বাড়ায় নগাঁও,হাইলাকান্দি, পশ্চিম কার্বি আংলং, করিমগঞ্জ, কাছাড়, হোজাই, গোলাঘাট,ডিমা-হাসাও এবং কার্বি আংলং জেলাগুলির বিস্তীর্ণ অঞ্চল বন্যাদুর্গত হয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছেন মোট এক লক্ষ ৯৮ হাজার ৮৫৬ জন। এখনও পর্যন্ত রাজ্যের মোট নটি জেলার ৩৮৬টি গ্...