John Bolton on Donald Trump: 'বৃহত্তর কৌশলগত দিকটাই হারিয়ে ফেললেন', ভারতকে নিয়ে পদক্ষেপে ফের আমেরিকাতেই সমালোচিত ট্রাম্প
<p>ফের আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমালোচনা করলেন আমেরিকার প্রাক্তন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জন বোল্টন। রাশিয়ার তেল কেনার জন্য ভারতের উপর ট্রাম্পের নিষেধাজ্ঞা চাপানোর সমালোচনা করে প্রাক্তন মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা বলছেন যে, এটা প্রমাণ করে যে প্রেসিডেন্ট আবারও "বৃহত্তর কৌশলগত ছবিটা হারিয়ে ফেলেছেন।" একটি অনুষ্ঠানে বক্তব্য রাখার সময় বোল্টন বলেন, এই নিষেধাজ্ঞা ট্রাম্পের বিদেশ-নীতির ত্রুটিপূর্ণ দৃষ্টিভঙ্গি তুলে ধরে। তাঁর কথায়, ট্রাম্প বৃহত্তর কৌশলগত চিত্র হারিয়ে ফেলেছেন। আমার মনে হয় তিনি ভারতের উপর নিষেধাজ্ঞা চাপিয়ে আবারও তা করেছেন। তিনি সরাসরি রাশিয়া বা চিনের বিরুদ্ধে যাননি - যারা ভারতের চেয়ে বেশি রাশিয়ান তেল কেনে।</p> <p>আমেরিকার প্রেসিডেন্টের আরও সমালোচনা করে তিনি বলেন, "ট্রাম্প কেবল বাণিজ্য নিয়ে কথা বলতে চেয়েছিলেন। বৃহত্তর কৌশলগত ছবিটা হারিয়ে গিয়েছে। উনি রাশিয়ার উপর নিষেধাজ্ঞা আরোপ করেননি, তবে ভারতের উপর করেছেন। তিনি চিনের উপর নিষেধাজ্ঞা আরোপ করেননি, যে দেশটি ভারতের তুলনায় উল্লেখযোগ্যভাবে বেশি তেল ও গ্যাস ক্রয় করে।"...