Swami Chaitanyananda Swaraswati: দিল্লির 'বাবা'- র ফোনে মিলল এসব কী ! তদন্তে নেমে চমকে উঠছে পুলিশও
<p>Swami Chaitanyananda Swaraswati: আগেই গ্রেফতার হয়েছেন দিল্লির স্বঘোষিত গডম্যান স্বামী চৈতন্যনন্দ সরস্বতী। আর তারপর থেকেই তাঁর একাধিক কুকীর্তির কথা প্রকাশ্যে আসছে। পুলিশ সূত্রে খবর, গ্রেফতার হওয়া দিল্লির আশ্রমের 'বাবা'- র ফোন থেকে উদ্ধার হয়েছে মহিলাদের সঙ্গে চ্যাট করার একাধিক প্রমাণ। এর থেকেই স্বামী চৈতন্যনন্দের মনোভাব সম্পর্কে আভাস পাওয়া গিয়েছে। এখানে শেষ নয়। ওইসব চ্যাটে দেখা গিয়েছে মেয়েদের বিভিন্ন টোপ ও প্রতিশ্রুতি দিয়ে প্রলোভন দেখানোর চেষ্টা করতেন চৈতন্যনন্দ। এমনকি দিল্লির এই 'বাবা'- র ফোনে দেখা গিয়েছে, অনেক মহিলা ক্রু মেম্বারদের সঙ্গে ছবি তুলেছেন তিনি। অনেক মহিলার সোশ্যাল মিডিয়ার প্রোফাইল পিকচারের স্ক্রিনশটও রয়েছে তাঁর মোবাইলে। অতএব বোঝাই যাচ্ছে যে, মহিলাদের বিভিন্ন ভাবে নিশানা করতেন এই স্বামী চৈতন্যনন্দ। ইতিমধ্যেই দিল্লির 'বাবা'- র দুই মহিলা সহকারীকে গ্রেফতার করেছে পুলিশ। স্বামী চৈতন্যনন্দের মুখোমুখি বসিয়ে তাঁদের জেরা করা হয়েছে বলে শোনা যাচ্ছে। </p> <p>স্বামী চৈতন্যনন্দ সরস্বতীকে ইতিমধ্যেই জেরা করেছে দিল্লি পুলিশ। তদন্তকারীদের দাবি, তিনি কোনও সহযোগিতা করছেন না। এমনকি জিজ্ঞাসাবাদের সময় মিথ্যে কথাও বলছেন। শুধু তাই নয়, একমাত্র অকাট্য প্রমাণের চাপ দিলে তবে প্রশ্নের জবাব দিচ্ছেন স্বামী চৈতন্যনন্দ। পুলিশ এও দাবি করেছে যে নিজের কৃতকর্মের জন্য কোনও অনুতাম, অনুশোচনা নেই এই স্বঘোষিত গডম্যানের। ৫০ দিন ধরে পলাতক থাকার পর আগ্রার একটি হোটেল থেকে গ্রেফতার করা হয়েছিল স্বামী চৈতন্যনন্দকে। </p> <p>দিল্লির অভিজাত এলাকা বসন্ত কুঞ্জ। সেখানে রয়েছে ম্যানেজমেন্ট পড়ার বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান। ছাত্রীদের থাকার ব্যবস্থাও রয়েছে এখানে। অর্থাৎ হস্টেল রয়েছে। আদতে এই প্রতিষ্ঠান একটি আশ্রমের সমতুল্য। সেখানকারই ডিরেক্টর পদে আসীন ছিলেন স্বামী চৈতন্যনন্দ। আর সেখানেই দিনের পর দিন ছাত্রীদেরকে যৌন হেনস্থা করেছেন তিনি। রাতবিরেতে ছাত্রীদের ঘরে ডাকা, অশ্লীল ভাষায় আপত্তিকর মেসেজ করা, বিনা খরচে বিদেশ ভ্রমণের প্রলোভন দেখানো, দিল্লির আশ্রমের 'বাবা'- র বিরুদ্ধে ভূরি ভূরি অভিযোগ। এমনকি ছাত্রীদের মুখ না খোলার জন্য হুমকিও দিতেন স্বামী চৈতন্যনন্দ। অবশেষে তাঁকে গ্রেফতার করেছে পুলিশ। স্বামী চৈতন্যনন্দের বিরুদ্ধে অভিযোগ ওঠার পর তাঁর আশ্রমে হানা দিয়ে একটি বিশালবহুল গাড়িও উদ্ধার করে পুলিশ। সেখানে আবার লাগানো ছিল দূতাবাসের ভুয়ো নম্বর প্লেট। আর্থিক কেলেঙ্কারির অভিযোগও রয়েছে দিল্লির স্বঘোষিত এই গডম্যানের বিরুদ্ধে। </p>
from india https://ift.tt/4cwTHIE
from india https://ift.tt/4cwTHIE
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন