<p><span style="font-weight: 400;"><strong>মুম্বই:</strong> আমেরিকায় ইতিহাস রচনা করেছেন ভারতীয় বংশোদ্ভূত জ়োহরান মামদানি। মাত্র ৩৪ বছর বয়সে, প্রথম দক্ষিণ-এশীয়, প্রথম মুসলিম এবং এক শতকের সর্বকনিষ্ঠ প্রার্থী হিসেবে নিউ ইয়র্ক শহরের মেয়র নির্বাচিত হয়েছেন তিনি। পৃথিবীর সর্বত্র আমজনতা তাঁর এই সাফল্য উদযাপন করলেও, জ়োহরানের জয়ে আসন্তোষ প্রকাশ করলেন মুম্বইয়ের বিজেপি সভাপতি অমীত সাটম। শুধু তাই নয়, তাঁর দাবি, মুম্বইয়ে ‘ভোট জিহাদ’ চলবে না বলে মন্তব্য করলেন তিনি। (Ameet Satam)</span></p> <p><span style="font-weight: 400;">বাণিজ্যনগরী মুম্বইতেও পৌরসভা নির্বাচন হতে চলেছে শীঘ্রই। সেই আবহেই নিউ ইয়র্কে জ়োহরানের জয় নিয়ে মুখ খুলেছেন অমীত। সোশ্যাল মিডিয়ায় তিনি লেখেন, ‘কিছু আন্তর্জাতিক শহরের রং বদলাচ্ছে। কিছু মেয়রের পদবী দেখে, মহা বিকাশ আঘাডির ভোট জিহাদ দেখাে, মুম্বই নিয়ে সতর্ক থাকার প্রয়োজনীয়তা অনভূত হচ্ছে। মুম্বইয়ে কোনও ‘খান’কে চাপিয়ে দেওয়ার চেষ্টা হলে, তা বরদাস্ত করা হবে না। মুম্বইবাসী,...