Delhi Blast: যানজটে ঠাসা ব্যস্ত রাস্তা, আচমকাই গাড়ি বিস্ফোরণ, ঝলসে গেল আশপাশের সব

Delhi Blast: ঠিক কী হয়েছিল দিল্লির বিস্ফোরণের মুহূর্তে? তদন্তকারীদের হাতে নতুন সিসিটিভি ফুটেজ। সংবাদসংস্থা এএনআই এই ভিডিও এক্স মাধ্যমে শেয়ার করেছে। দিল্লি পুলিশ সূত্রে পাওয়া গিয়েছে এই সিসিটিভি ফুটেজ। জানা গিয়েছে, দিল্লির লাল কেল্লা মেট্রো স্টেশনের ১ নম্বর গেটের কাছে এই সিসি ক্যামেরা লাগানো ছিল, যার ফুটেজ উদ্ধার হয়েছে। আর সেখানেই দেখা গিয়েছে বিস্ফোরণের মহূর্তের ছবি। সোমবার সন্ধ্যা ৬টা ৫২ মিনিটে বিস্ফোরণ হয়েছে। সেই সময় বিস্ফোরণের এলাকার রাস্তায় ছিল প্রবল ট্র্যাফিক জ্যাম। তীব্র যানজটের জেরে ধীর গতিতে চলছিল যানবাহন। সেখানেই দেখা গিয়েছে সাদা রঙের একটি গাড়ি (Hyundai i20)। তার চারপাশে সার দিয়ে দাঁড়ানো অন্যান্য অসংখ্য গাড়ি, ই-রিকশা। কেউ কিছু বুঝে ওঠার আগেই আচমকা বিস্ফোরণ হয় ওই গাড়িটিতে। দাউদাউ করে জ্বলে ওঠে গাড়িটি। বিকট শব্দে কেঁপে ওঠে সমগ্র এলাকা। ঝলসে যায় আশপাশে থাকা যানবাহন, বাড়িঘর, দোকানপাট আর অসংখ্য মানুষ। চোখের নিমেষে পুরনো দিল্লির এই ঘিঞ্জি এলাকায় ঘটে যায় ভয়াবহ বিস্ফোরণ। যানজট থাকা ব্যস্ত রাস্তায় যে এভাবে গাড়ি বিস্ফোরণ হতে পারে, কল্পনাও করেননি কেউ। এই সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে আসার পর থেকে তা দেখে শিউরে উঠছেন সকলেই। দিল্লি বিস্ফোরণকাণ্ড- কে 'জঘন্য সন্ত্রাসী ঘটনা' বলে জানিয়েছে কেন্দ্রীয় সরকার।

#WATCH | Delhi | CCTV footage of the car bomb blast near the Red Fort that claimed the lives of 8 people and injured many others.

Source: Delhi Police Sources pic.twitter.com/3c3dIGZg64
— ANI (@ANI) November 12, 2025

দিল্লি বিস্ফোরণকাণ্ডের তদন্তভার এখন এনআইএ- এর হাতে। ইতিমধ্যেই ১২ জনকে আটক করে চলছে ম্যারাথন জিজ্ঞাসাবাদ। আর তাতেই উঠে আসছে একের পর এক চাঞ্চল্যকর তথ্য। প্রকাশ্যে এসেছে 'চিকিৎসক মডিউল'। চিকিৎসার মতো পেশায় যুক্ত থাকা ব্যক্তিরা কীভাবে জঙ্গি কার্যকলাপে জড়িয়ে পড়লেন, তা নিয়েও উঠছে প্রচুর প্রশ্ন। এনআইএ- এ স্ক্যানারে রয়েছেন তিনজন মহিলা চিকিৎসকও। এর পাশাপাশি উঠে এসেছে 'জৈব অস্ত্রের' মাধ্যমে ব্যাপক মাত্রায় হত্যালীলার প্রসঙ্গও। অনুমান করা হচ্ছে, রাইজিন - এই সাংঘাতিক বিষ খাবারে মিশিয়ে একসঙ্গে প্রচুর মানুষকে শেষ করে দেওয়ার ছক কষেছিল জঙ্গিরা। এই বিষের সামান্যতম পরিমাণই একজনের মৃত্যু ঘটানোর জন্য যথেষ্ট। নিমেষে মৃত্যু ডেকে আনতে পারে এই ভয়াবহ বিষ, বলছেন ফরেন্সিক বিশেষজ্ঞরা।

from india https://ift.tt/BxOSfEi
from india https://ift.tt/BxOSfEi
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন