Himachal Pradesh News: চোখে জল, করতালি, মিষ্টি বিতরণ…স্বাধীনতার ৭৮ বছর পর প্রথম রাস্তা পেল হিমাচলের এই গ্রাম

শিমলা: শুধুমাত্র ‘ডিজিটাল ভারতে’র স্বপ্ন ছোঁয়াই নয় শুধু, কৃত্রিম মেধাতেও এখন রীতিমতো সড়গড় ভারতীয়রা। চাঁদ, মঙ্গল ছাড়িয়ে শুক্রগ্রহকে ছোঁয়ার চেষ্টা চলছে। অথচ এই ভারতেরই একটি গ্রামে এতদিন পর্যন্ত পাকা রাস্তা ঢোকেনি। স্বাধীনতার ৭৮ বছর পর প্রথম বার গাড়ি চলাচলের উপযুক্ত পাকা রাস্তা তৈরি হল সেখানে। (Himachal Village Gets First Road)

হিমাচলপ্রদেশের মাণ্ডি জেলার চাওয়াসি এলাকার টুমান গ্রামের ঘটনা। সোমবার প্রথম গাড়ি চলাচলের উপযোগী পাকা রাস্তা পেল ওই গ্রাম। পূর্ত দফতরের তরফে ২.৭ কিলোমিটার দৈর্ঘ্যের ওই রাস্তাটি তৈরি করা হয়েছে। সোমবার সেটির কাজ সম্পূর্ণ হয়, যার পর পরীক্ষামূলক ভাবে একটি বাস চালানো হয় রাস্তাটির উপর দিয়ে। (Himachal Pradesh News)

In cities, buses are ignored.

In Tummun, Karsog (Mandi), villagers celebrate a bus with ribbon-cutting and flower garlands 💐

Why?
Because it’s the first time an HRTC bus has reached their village.

In the hills, connectivity is celebration.

That’s why HRTC isn’t just… pic.twitter.com/6gk5PL8O1n
— The Modern Himachal (@I_love_himachal) December 30, 2025

জেলাশাসক গৌরব মহাজনের উপস্থিতিতে ওই বাসটি চালানো হয় নবনির্মিত রাস্তার উপর দিয়ে। ওই সন্ধি ক্ষণের সাক্ষী হতে ভিড় জমিয়েছিলেন বহু মানুষ। জেলাশাসকের সঙ্গে রাজনৈতিক নেতারাও সেখানে হাজির হন। তাঁদের স্বাগত জানান স্থানীয় বাসিন্দারা। বাসটির গতির সঙ্গে তাল মিলিয়ে গ্রামবাসীরাও দৌড়ন।

Tummun village in Karsog, Himachal Pradesh, witnessed a historic moment as the first Himachal Road Transport Corporation (HRTC) bus reached the village, ending years of isolation. Residents, especially elderly people, women, and students, welcomed the bus with flowers and… pic.twitter.com/SKiHSnZeoz
— The Logical Indian (@LogicalIndians) December 31, 2025

গ্রামের মুখে বাসটি পৌঁছলে রীতিমতো উৎসব শুরু হয়ে যায়। বহু দশক ধরে যে আশা বুকে নিয়ে বেঁচেছিলেন তাঁরা, তা পূরণ হতে দেখে চোখে জলও এসে যায় কারও কারও। হাততালিতে মুখরিত হয়ে ওঠে চারিদিক। বাসটির উপর পুষ্পবর্ষণ করা হয়, পরানো হয় মালাও। মিষ্টি খাওয়ানো হয় সকলকে।

জেলা প্রশাসনকে ধন্যবাদ জানিয়েছেন সাধারণ মানুষজন। ওই রাস্তা দিয়ে যাতে পাকাপাকি ভাবে বাস চলে, তার আবেদনও জানিয়েছেন তাঁরা। কারসগের কংগ্রেস নেতা পৃথ্বী সিংহ নেগি রাস্তাটির উদ্বোধন করেন। সোশ্যাল মিডিয়ায় ওই উৎসবমুখর পরিবেশের ভিডিও ছড়িয়ে পড়েছে, যা দেখে অনেকেই বাকরুদ্ধ। ওই গ্রামে গাড়ি চলাচলের উপযোগী পাকা রাস্তা পৌঁছতে এত সময় লাগল কেন, প্রশ্ন তুলেছেন অনেকেই।

from india https://ift.tt/4Cw3cK9
from india https://ift.tt/4Cw3cK9
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন