Madhya Pradesh News: 'প্রতিশোধ' নিতে ভয়ঙ্কর ষড়যন্ত্র, আর্সেনিক মেশানো হল মিষ্টিতে, তারপর...

Madhya Pradesh News: মিষ্টির মধ্যে মেশানো হয়েছিল বিষ। তাও আবার সুপরিকল্পিত ভাবে। আর তার জেরেই মৃত্যু হয়েছে এক মহিলা, তাঁর দাদুর এবং এক নিরাপত্তারক্ষীর। মধ্যপ্রদেশের ছিন্দওয়ারা জেলায় ঘটেছে এই ভয়াবহ ঘটনা। প্রথমে মনে হয়েছিল এ নিছক খাদ্যে বিষক্রিয়ার ঘটনা। তবে তদন্তে নেমে শেষ পর্যন্ত আসল সত্যি বের করতে পেরেছে পুলিশ। জানা গিয়েছে, ষড়যন্ত্র হয়েছিল এক পরিবারের মধ্যে। মিষ্টির মধ্যে মেশানো হয়েছিল আর্সেনিক। কাজ হাসিল করতে সবটাই করা হয়েছিল নির্ভুলভাবে। মারাও যান তিনজন।

এই ঘটনার সূত্রপাত হয়েছিল গত ৯ জানুয়ারি। ছিন্দওয়ারা জেলার জুন্নারদেও এলাকায় পাবলিক হেলথ ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের বাইরে অদ্ভুত একটি ব্যাগ পাওয়া যায় ঝোলানো অবস্থায়। এই ব্যাগে ছিল কিছু সবজি এবং পেড়া জাতীয় মিষ্টি। এই ব্যাগের মালিকানার দাবি করতে এগিয়ে আসেননি কেউই। স্বভাবতই সন্দেহ জন্মায় এই ব্যাগকে ঘিরে। অনেকের মনে কৌতূহল জন্মায় এই ব্যাগ নিয়ে।

পুলিশ সূত্রে খবর, আর্সেনিক মেশানো পেড়া খেয়ে প্রথম আক্রান্ত হয়েছিলেন দশরু যদুবংশী। বয়স ৫০ বছর। ডিউটিতে ছিলেন এই নিরাপত্তারক্ষী। মিষ্টি খাওয়ার পরেই মারাত্মক বমি শুরু হয় তাঁর। ধরা পড়ে ডায়েরিয়া হয়েছে। ১১ জানুয়ারি চিকিৎসা চলাকালীনই মৃত্যু হয় তাঁর। অসুখে মৃত্যু হয়েছে ভেবে কোনও ময়নাতদন্ত করা হয়নি দেহের।

তবে ওই বিষ-মিষ্টির কারণে মৃত্যু থামেনি। যে ব্যাগের মালিকানা কেউ দাবি করেননি, সেই সবজি এবং মিষ্টির বাক্স সমেত ব্যাগ স্থানীয় এক দোকানদার তাঁর বাড়িতে নিয়ে যান। এরপরই ঘটে সাংঘাতিক কাণ্ড। ২২ বছরের খুশবু কাঠুরিয়া এবং তাঁর ৭২ বছরের দাদু ও পরিবারের আরও অনেকেই ওই মিষ্টি খেয়ে সাংঘাতিক আভবে অসুস্থ হয়ে পড়েন। চিকিৎসা শুরু হলেও খুশবু এবং তাঁর দাদুর মৃত্যু হয়। কোনওমতে প্রাণে বাঁচেন খুশবুর মা এবং বোন।

তিন দিনে তিনটি মৃত্যুর ঘটনায় স্বভাবতই তদন্ত শুরু করে পুলিশ। আর এর পরেই প্রকাশ্যে আসে এক সাংঘাতিক সত্যি। জানা যায়, ২০২৪ সালের জানুয়ারি মাসে বিয়ে হয়েছিল খুশবুর। বিয়ের পর শ্বশুরবাড়ির বিরুদ্ধে খারাপ ব্যবহার এবং হেনস্থার অভিযোগ করেছিলেন তিনি। বাড়ির বউয়ের এই অভিযোগে সমাজে চূড়ান্ত ভাবে অপমানিত বোধ করেছিলেন খুশবুর পরিবারের সদস্যরা। তদন্ত আরও এগোলে পুলিশ জানতে পারে, খুশবুর উপর প্রতিশোধ নিতেই সাংঘাতিক এক পরিকল্পনা করেছিলেন তাঁর শ্বশুরবাড়ির লোকেরা। খুশবুকে চিরতরে চুপ করিয়ে দেওয়ার জন্য ষড়যন্ত্র করিয়েছিলেন তাঁর শ্বশুর, ননদ এবং আরও এক সদস্য। পেড়ার মধ্যে আর্সেনিক মিশিয়ে ইচ্ছে করে খুশবুর বাবার দোকানের কাছে রেখে এসেছিলেন ষড়যন্ত্রকারীরা। অনুমান ছিলই যে, খুশবু কিংবা তাঁর পরিবারের কেউ এই বিষ মেশানো মিষ্টি খাবেন।

মিষ্টিগুলির ফরেন্সিক পরীক্ষার পর জানা যায়, তার মধ্যে ছিল আর্সেনিক। ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরির তরফে জানানো হয়, যেটুকু আর্সেনিক সহ্য করা যায়, মিষ্টির মধ্যে তার চেয়ে অন্তত হাজার গুণ বেশি আর্সেনিক ছিল, যা মানুষ মেরে ফেলার জন্য যথেষ্ট। তবে ওই মিষ্টি যে একজন নিরাপত্তারক্ষী খেয়ে ফেলবেন তা সম্ভবত খুশবুর শ্বশুরবাড়ির লোকেদের আন্দাজ ছিল না। তিন অভিযুক্তকেই গ্রেফতার করেছে পুলিশ। অপরাধে ব্যবহার করা বাইক এবং মোবাইল ফোনগুলি বাজেয়াপ্ত করা হয়েছে। আর কেউ এই ষড়যন্ত্রে লিপ্ত ছিলেন কিনা, সেই ব্যাপারেও খোঁজ নিচ্ছে পুলিশ।

from india https://ift.tt/bepsXlm

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি