Indian Railways: বন্দে ভারতে খারাপ খাবার, IRCTC ও ক্যাটেরারকে জরিমানা ভারতীয় রেলের!

বন্দে ভারত এক্সপ্রেসে নিম্ন মানের খাবার। আর সেই কারণেই এবার মোট ৬০ লক্ষ টাকা জরিমানা করল ভারতীয় রেল। নিজেদের সহযোগী সংস্থা IRCTC - কে এই কারণে তারা ১০ লক্ষ টাকা জরিমানা করেছে। এ ছাড়াও যে থার্ড পার্টি সংস্থা খবর সরবহার করে সেই সংস্থাকেও ৫০ লক্ষ টাকা জরিমানা করেছে ভারতীয় রেল।

সূত্রের খবর, গত ১৫ মার্চ পাটনা - টাটানগর বন্দে ভারত এক্সপ্রেসের (21896 Patna- Tatanagar Vande Bharat Express) সি ৬ কোচের এক যাত্রী অভিযোগ জানান ডালে পোকামাকড় পেয়েছেন। এ ছাড়াও তিনি আরও অভিযোগ করেন, তাঁকে মেয়াদ শেষ হয়ে যাওয়া দই দেওয়া হয়েছিল।

আর এই অভিযোগের পরিপ্রেক্ষিতেই ক্যাটেরার বা সার্ভিস প্রোভাইডারের বিরুদ্ধে ৫০ লক্ষ টাকার জরিমানা করা হয়েছে। এ ছাড়াও ওই ক্যাটেরারের সঙ্গে চুক্তি বাতিল করতে Indian Railway Catering and Tourism Corporation বা IRCTC - কে নির্দেশ দেওয়া হয়েছে। এ ছাড়াও সাবধানতার সঙ্গে কাজ না করায় IRCTC - কেও ১০ লক্ষ টাকা জরিমানা করা হয়।

The complaint regarding food quality raised by a passenger in train number 21896 (Patna - Tatanagar Vande Bharat Express) on 15 March 2026 has been taken seriously. Action taken — IRCTC has been penalised ₹10 lakh, the service provider has been penalised with ₹50 lakh, and ordered to terminate the contact. Passenger safety and quality remain our top priority.…
— Ministry of Railways (@RailMinIndia) March 25, 2026

রেল মন্ত্রক জানিয়েছে, যাত্রীদের নিরাপত্তা ও খাবারের মান ঠিক রাখাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে চায় তারা। এ ছাড়াও বন্দে ভারতের মতো প্রিমিয়াম ট্রেনে খাবারে কোনও গোলমাল থাকা কোনও ভাবেই মেনে নেওয়া হবে না। ২০২৪-২৫ সাল থেকেই প্রিমিয়াম ট্রেনের পরিষেবা ভাল করতে কার্যত উঠে পড়ে লেগেছে ভারতীয় রেল। আর সেই প্রচেষ্টার একটা অংশ হিসাবেই এই ৬০ লক্ষ টাকা জরিমানা করল রেল মন্ত্রক।

অন্যদিকে, যাত্রীদের জন্য বিরাট ঘোষণা করল ভারতীয় রেল (Indian Railways)। টিকিট বুকিং (Ticket Booking), বাতিল ও বোর্ডিং প্রক্রিয়ায় একগুচ্ছ নতুন নিয়ম ঘোষণা করলেন কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। মূলত টিকিটের কালোবাজারি রুখতে ও সাধারণ যাত্রীদের ভ্রমণের অভিজ্ঞতা আরও মসৃণ করতে এই উদ্যোগ নিয়েছে আমাদের দেশের রেল।

from india https://ift.tt/vJd9sag

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি