Liquor Policy Case: আদালতে নিজে সওয়াল করবেন অরবিন্দ কেজরিওয়াল, মমতা বন্দ্যোপাধ্যায়ই কি পথ দেখালেন?

নয়াদিল্লি: সুপ্রিম কোর্টে সওয়াল করে এসেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার একই পথে দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। আবগারি দুর্নীতি মামলায় এবার নিজেই সওয়াল করবেন আদালতে। দিল্লি হাইকোর্টের বিচারপতি স্বর্ণকান্ত শর্মা যাতে নিজে থেকে মামলা থেকে সরে যান, সেই মর্মে আদালতে আবেদন জানিয়েছেন কেজরিওয়াল। সেই নিয়ে নিজেই সওয়াল করবেন। কেজরিওয়াল এবং অন্য অভিযুক্তরা দিল্লি হাইকোর্টে আবেদন জমা দিয়েছিলেন। (Arvind Kejriwal)

আম আদমি পার্টির আইনি বিভাগ এই খবর সামনে এনেছে। সোমবার আদালতে নিজে নিজের হয়ে সওয়াল করবেন কেজরিওয়াল। আবগারি দুর্নীতি মামলায় কেজরিওয়াল, মণীশ সিসৌদিয়া এবং অন্যদের মুক্তি দিয়েছে আদালত। আদালতের সেই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে নতুন করে আবেদন জানিয়েছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা CBI. সেই নিয়ে আদালতে শুনানি রয়েছে। (Liquor Policy Case)

বিচারপতি স্বর্ণকান্তর পরিবর্তে অন্য কোনও বিচারপতির হাতে যাতে মামলাটি দেওয়া হয়, তার জন্য দিল্লি হাইকোর্টের প্রধান বিচারপতি দেবেন্দ্র কুমার উপাধ্যায়কে অনুরোধ করেছিলেন কেজরিওয়াল। কিন্তু হাইকোর্টের প্রধান বিচারপতি উপাধ্যায় সেই আবেদন খারিজ করে দেন। রস্টার অনুযায়ী বিচারপতি স্বর্ণকান্তই শুনানি করবেন বলে জানান। মামলাটি অন্য কাউকে দেওয়ার কোনও কারণ রয়েছে বলেও মনে হয়নি তাঁর।

গত ২২ জানুয়ারি আবগারি দুর্নীতি মামলা থেকে নিষ্কৃতী পেয়েছিলেন কেজরিওয়াল। দিল্লির রাউস অ্যাভিনিউ কোর্ট তাঁকে মুক্তি দেয়। তাঁর বিরুদ্ধে তদন্তকারীদের যুক্তি ধোপে টেকেনি আদালতে। এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের অন্য একটি আবেদন নিয়ে এখনও হাতে দুই সপ্তাহ সময় রয়েছে কেজরিওয়ালের। ওই সময়ের মধ্যে জবাব দিতে হবে তাঁকে। ২২ এপ্রিলের মধ্যে হলফনামা জমা দিতে হবে।

কিন্তু বিচারপতি স্বর্ণকান্তর হাত থেকে মামলা সরাতে কেন এই আবেদন? বরাবর বিচারপতি স্বর্ণকান্তর উপর অনাস্থার কথা জানিয়েছেন কেজরিওয়াল। কেজরিওয়াল, সিসৌদিয়া, সঞ্জয় সিংহ, সত্যেন্দ্র জৈনের মতো নেতাদের জামিনের আবেদন বার বার খারিজ করা নিয়ে তাঁর প্রতি পক্ষপাতদুষ্ট আচরণের অভিযোগ তোলে আম আদমি পার্টি। চটজলদি ED, CBI-এর পক্ষে সিদ্ধান্তগ্রহণ নিয়েও প্রশ্ন তোলে তারা। নিম্ন আদালতের রায়কে বিচারপতি না দেওয়া, রায়ের সমালোচনা কার নিয়েও প্রশ্ন তুলেছে দল।

এর আগে, SIR নিয়ে সুপ্রিম কোর্টে নিজের দায়ের করা মামলায় নিজে সওয়াল করেছিলেন মমতা। আইন নিয়ে পড়াশোনা করেছেন তিনি। একসময় আইনজীবী হিসেবে মামলাও লড়েছেন। তবে সুপ্রিম কোর্টে সাধারণ নাগরিক হিসেবেই নিজের হয়ে সওয়াল করতে পৌঁছন। মমতাই প্রথম মুখ্যমন্ত্রী যিনি পদে থাকাকালীন আদালতে নিজে নিজের হয়ে সওয়াল করেন। কেজরিওয়াল যদিও ক্ষমতায় নেই। দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী তিনি। তবে দু'জনের সুসম্পর্ক রয়েছে। বিরোধী জোট I.N.D.I.A-কে নেতৃত্ব দেওয়ার হিসেবে মমতার নাম সমর্থন করেন তিনি।

from india https://ift.tt/hq84s0G

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি