Modi On TMC: ভোটের মাসে মোদির মুখে "তৃণমূলের দুর্নীতি", এবার "বাংলার মৎস্যপালন" নিয়ে নিশানা, পাল্টা মমতা

কলকাতা: ভোটের আগে এবার মৎস্যপালন ইস্যু তুলে তৃণমূলকে তীব্র আক্রমণ শানিয়েছেন প্রধানমন্ত্রী মোদি। পাল্টা তোপ দাগতে ছাড়লেন না তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ও।

[yt]https://youtu.be/7c0RIiPSWHM?si=tgU-FHSDAOqkWHw-[/yt]

আরও পড়ুন, কাতার যাচ্ছেন ভারতের পেট্রোলিয়াম মন্ত্রী, LPG নিয়ে বড় আপডেট ?

নির্বাচনী প্রচারে এদিন মোদি শাসকদলকে তোপ দেগে বলেন, 'বাংলা মৎস্যপালনে আত্মনির্ভর নয়। এখনও বাইরের রাজ্য থেকে মাছ আনাতে হবে বাংলাকে। ১৫ বছরের শাসনে বাংলাকে মাছ পর্যন্ত দিতে পারেনি, বাইরের রাজ্য থেকে আনতে হবে, এটাই তৃণমূলের দুর্নীতি। গত ১১ বছরে ভারতে মৎস্য উৎপাদন দ্বিগুণ হয়েছে। সি-ফুড দ্বিগুণ বৃদ্ধি পেয়েছে। দেশে সফল। কিন্তু পশ্চিমবাংলায় হয়নি। তৃণমূলের পাপের কারণেই হয়নি। বিহারে মৎস্য উৎপাদন দ্বিগুণ হয়েছে। বাইরে থেকে মাছ আনাতে হয় না আর বিহারকে। ভিন রাজ্যে মাছ এক্সপোর্ট করে বিহার। অসমও নিজের রাজ্যের মাছের চাহিদা পূরণ করে অন্য রাজ্যে মাছ পাঠায়। মৎস্যজীবীদের জন্য কেন্দ্রের প্রকল্প লাগু করতে দেয় না রাজ্য।'

এদিন পাল্টা মমতা বলেন, 'ইলিশ মাছ আগে পাওয়া যেত না। বাংলাদেশের মুখাপেক্ষী হয়ে থাকতে হত। ২০১৯ সালে ডায়মন্ডহারবারে রিসার্চ সেন্টার হয়েছে। এখন ঢালাও ইলিশ মাছ পাওয়া যায়। চুনোপুঁটি পাওয়া যায়। হায়দরাবাদ থেকে মাছ আনতে হয় না।মৎস্যজীবীরা যাতে ভালো থাকে, এটা খেয়াল রাখে বাংলা। মৎস্যজীবীদের আলাদা কার্ড করে দেওয়া হয়েছে।'

from india https://ift.tt/myrPqTA
from india https://ift.tt/myrPqTA
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন