Congress on Kerala CM : ৯ দিনের টানাপোড়েন, কেরলের পরবর্তী মুখ্যমন্ত্রী বেছে নিল কংগ্রেস; ঘোষণা আজ

নায়দিল্লি : একে একে পশ্চিমবঙ্গ, তামিলনাড়ু, অসমের মুখ্যমন্ত্রীরা শপথ নিয়ে নিয়েছেন। কিন্তু, কেরলে কে হবেন পরবর্তী মুখ্যমন্ত্রী ? তা নিয়ে গত কয়েকদিন ধরে চলছে জোর চর্চা। এবার জানা গেল, আগামীকাল বিষয়টি খোলসা করতে চলেছে কংগ্রেস। বিধানসভা নির্বাচনে কংগ্রেস নেতৃত্বাধীন UDF বিপুল ভোটে জয়লাভের পর দক্ষিণের এই রাজ্যে কে হচ্ছেন মুখ্যমন্ত্রী তা নিয়ে গত কয়েকদিন ধরে দলের মধ্যে একের পর এক আলোচনা চলেছে। এনিয়ে দিল্লিতে দলের সভাপতি মল্লিকার্জুন খাড়গের বাসভবনে প্রায় ৪০ মিনিট ধরে রাহুল গান্ধীর আলোচনা চলে। এরপরই কংগ্রেসের সাধারণ সম্পাদক জয়রাম রমেশ জানান, আলোচনা শেষ হয়েছে। চূড়ান্ত সিদ্ধান্ত কাল জানিয়ে দেওয়া হবে। তাঁকে প্রশ্ন করা হয়, এই ঘোষণা কোথা থেকে করা হবে দিল্লি নাকি কেরল থেকে ? এর উত্তরে তিনি বলেন, "কেরলের পরবর্তী মুখ্যমন্ত্রী নিয়ে ঘোষণা কাল করা হবে।"

#WATCH | Delhi: Congress General Secretary in-charge Communications, Jairam Ramesh says, "As authorised by the members of the CLP in Kerala, the high command of Congress has completed all discussions. The decision on who the next CM of Kerala will be announced tomorrow." pic.twitter.com/A5PmNOn9dD

— ANI (@ANI) May 13, 2026

from india https://ift.tt/PiFAEVT
from india https://ift.tt/PiFAEVT
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন