Abhijeet Dipke : '৫ দিন জেলে কাটানোর পরেও মুখে হাসি নিয়ে আদালতে', সৌরভ-আশুতোষের মনোবলকে কুর্নিশ অভিজিতের

নয়াদিল্লি : 'জেলে পাঁচ দিন কাটানোর পরও, তাঁরা মুখে হাসি নিয়ে আদালতে প্রবেশ করেছেন, তাঁদের মনোবল অটুট।' SIR ইস্যুতে গড়ে তোলা আন্দোলনে সংগঠনের অন্যতম দুই মুখ সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কাকে নিয়ে এক্স হ্যান্ডেলে এমনই লিখলেন ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে। উভয় নেতার বিচার বিভাগীয় হেফাজতের মেয়াদ আরও দুই দিন বাড়িয়েছে আদালত। এনিয়ে সোশ্যাল মিডিয়ায় অভিজিৎ লিখলেন, "আশু ও সৌরভের প্রথম অপরাধ ছিল যন্তর মন্তরে তিরঙ্গা ওড়ানো। তাঁদের দ্বিতীয় অপরাধ ? পিছু হটতে অস্বীকার করা। পাঁচ দিন জেলে কাটানোর পরও, তাঁরা মুখে হাসি নিয়ে আদালতে প্রবেশ করেছেন, তাঁদের মনোবল অটুট।"

Ashu and Saurav’s first crime was waving the Tiranga at Jantar Mantar. Their second crime? Refusing to back down. Even after five days in jail, they walked into court with smiles on their faces, their spirits unbroken. https://t.co/wgrmxmBGnh

— Abhijeet Dipke (@abhijeet_dipke) <a href="https://ift.tt/0SPmoTR 19, 2026

অপর একটি পোস্টে সৌরভ ও আশুতোষের নিশ্চিত ও স্বাচ্ছন্দ্য-পূর্ণ জীবনের উল্লেখ করে অভিজিৎ লেখেন, "কয়েক বছর আগে, লন্ডনে আশুর একটি উচ্চ বেতনের কর্পোরেট চাকরি ছিল, যেখানে তিনি প্রচুর টাকা উপার্জন করতেন। অন্যদিকে সৌরভ দেশের আইনি ব্যবস্থা নিয়ে লিখতেন এবং বেশ ভাল জীবনযাপন করতেন। উভয়েরই ছিল সফল কেরিয়ার ও আর্থিক নিরাপত্তা ; নিজেদের গড়ে তোলা সেই জীবন চালিয়ে যাওয়ার মতো যথেষ্ট কারণও তাঁদের ছিল। কিন্তু তাঁরা এই দেশকে আরও ভাল একটা জায়গায় পরিণত করার আশায় সবকিছু ত্যাগ করার সিদ্ধান্ত নিয়েছিলেন। তাঁদের আরামদায়ক জীবন ছেড়ে রাস্তায় নেমে আসা, অনিশ্চয়তার মুখোমুখি হওয়া- এমনকী শেষ পর্যন্ত জেলে যাওয়ার মতো কোনও কারণই তাঁদের ছিল না। তবুও তাঁরা তা-ই করেছেন।"

from india https://ift.tt/QB7yLHZ
from india https://ift.tt/QB7yLHZ
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন