Airtel Recharge Plan: ডেটা ছাড়া প্রিপেড প্ল্যান আনল এয়ারটেল, ২০০ টাকার কম রিচার্জে ইউজাররা পাবেন কী কী সুবিধা ?

<p>Airtel Recharge Plan:&nbsp;পুজোর মুখে গ্রাহকদের জন্য দারুণ সুখবর আনল এয়ারটেল কর্তৃপক্ষ।&nbsp;সংবাদ সংস্থা পিটিআই সূত্রে খবর, টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া অর্থাৎ ট্রাই- এর নতুন নিয়ম মেনে শুধুমাত্র ভয়েস কল এবং এসএমএস সুবিধাযুক্ত প্রিপেড প্ল্যান চালু করা প্রথম টেলিকম অপারেটর হল ভারতী এয়ারটেল। মোট তিনটি প্ল্যান চালু করেছে এয়ারটেল। এই তিনটি প্ল্যানের দাম ১৮৫ টাকা, ২০৩ টাকা এবং ২০৬ টাকা। তিনটি প্ল্যানেই আনলিমিটেড লোকাল কল, এসটিডি কল ও রোমিং কলের সাথে ৩০০টি এসএমএস ফ্রি পাওয়া যাবে, কিন্তু এই তিনটি প্ল্যানে মোবাইল ডেটা অন্তর্ভুক্ত নয়। এই প্ল্যানগুলো এখন এয়ারটেলের অ্যাপ এবং ওয়েবসাইটে পাওয়া যাচ্ছে।&nbsp;</p> <p>এয়ারটেলের তিনটি প্ল্যানের মধ্যে সবচেয়ে সস্তা ১৮৫ টাকার প্ল্যানটি, যার মেয়াদ ২৮ দিন। ২০৩ টাকার প্ল্যানটি ৩০ দিনের জন্য রিচার্জ করা যাবে এবং অতিরিক্ত ১৮ টাকার বিনিময়ে আরও ২ দিন সুবিধা পাওয়া যাবে। অন্যদিকে, ২০৬ টাকার প্ল্যানটি একটি ক্যালেন্ডার মাসের জন্য বৈধ এবং এই রিচার্জ প্ল্যান একটি নির্দিষ্ট ৩০ দিনের পর্যায় অনুসরণ না করে প্রতি মাসের একই তারিখে রিনিউ হবে ইউজারদের জন্য।&nbsp;এয়ারটেলে এই তিনটি প্ল্যানেই বিনামূল্যে HelloTunes- এর সুবিধা পাবেন ইউজাররা। কোনও অতিরিক্ত খরচ ছাড়াই প্রতি ৩০ দিনে একটি নতুন টিউন সেট করার সুযোগ পাবেন গ্রাহকরা।&nbsp;</p> <p>এয়ারটেলের এই প্ল্যানগুলো এমন গ্রাহকদের লক্ষ্য করে তৈরি করা হয়েছে যেসব গ্রাহকদের প্রধানত কলিং এবং মেসেজিং পরিষেবার প্রয়োজন। যাঁরা ফিচার ফোন ব্যবহার করেন, যাঁরা ফোন কলর জন্য আলাদা একটি ফোন ব্যবহার করেন এবং যাঁরা ইন্টারনেট ব্যবহারের জন্য প্রধানত ওয়াই-ফাইয়ের উপর নির্ভর করেন, যাঁদের জন্য মোবাইল ডেটা খুব একটা প্রয়োজনীয় নয় - এই ধরনের গ্রাহকদের কথা মাথায় রেখেই এয়ারটেলের উল্লিখিত তিনটি রিচার্জ প্ল্যান লঞ্চ করা হয়েছে।&nbsp;</p> <p>কিছুদিন আগে বড় নির্দেশ দিয়েছে ভারতের টেলিকম নিয়ন্ত্রক সংস্থা TRAI. নতুন নিয়ম চালু করেছে তারা, যাতে বলা হয়েছে শুধুমাত্র কল এবং এসএমএস পাঠানোর সস্তা রিচার্জ প্যাক রাখতেই হবে প্রত্যেক সংস্থাকে। সংশোধিত টেলিকম কনজ়িউমার প্রোটেকশন রেগুলেশন ২০২৬ চালু করেছে TRAI, যাতে বলা হয়েছে, স্বল্পমেয়াদি ভয়েস কল এবং SMS সুবিধাযুক্ত বিশেষ ট্যারিফ ভাউচার (STV) রাখা বাধ্যতামূলক, যাতে শুধুমাত্র কথা বলা এবং মেসেজ পাঠানোর সুবিধা থাকবে। এই ধরনের ভয়েস কল এবং SMS ওনলি রিচার্জ প্যাকের খরচ তুলনামূলক কম হয়। ফলে প্রয়োজন অনুযায়ী খরচ করতে পারবেন সাধারণ মানুষ।&nbsp;</p>

from india https://ift.tt/rIOgLQa

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি