Lucknow Businessman Death: ব্যবসায়ী প্রেমিককে খুনের অভিযোগে অবশেষে গ্রেফতার ইনফ্লুয়েন্সার প্রেমিকা, বারবার পালিয়েও হল না লাভ

<p>প্রেমিককে খুনে রভিযোগ উঠেছিল ইনফ্লুয়েন্সার এবং মেকআপ আর্টিস্ট প্রেমিকার বিরুদ্ধে। আর তারপর থেকেই নিখোঁজ ছিলেন অভিযুক্ত তরুণী। বারবার নিজের লোকেশন পরিবর্তন করছিলেন তিনি। পুলিশ যাতে কোনওভাবেই তাঁর হদিশ না পায়, তার জন্যই এই ব্যবস্থা। বাধ্য হয়ে পুলিশ ৫০ হাজার টাকা পুরস্কার পর্যন্ত ঘোষণা করে। অভিযুক্ত তরুণীর সম্পর্কে তথ্য দিলে মিলবে এই টাকা, ঘোষণা করে পুলিশ। আর তারপর অবশেষে ধরা পড়েছে লখনৌয়ের যুবক শিব শর্মা খুনের মূল অভিযুক্ত শ্রদ্ধা দুবে। পুলিশ তাঁকে শেষ পর্যন্ত গ্রেফতার করতে সক্ষম হয়েছে। নাগপুর থেকে গ্রেফতার করা হয়েছে অভিযুক্তকে। শ্রদ্ধার ফ্ল্যাটের ব্যালকনি থেকে পড়েই মৃত্যু হয়েছে শিবের। শ্রদ্ধা এই ঘটনাকে দুর্ঘটনা বললেও, মৃত শিবের মা পুলিশের কাছে অভিযোগ করেন যে, তাঁর ছেলেকে অনেকদিন ধরেই মানসিক নির্যাতন করা হচ্ছিল, হুমকি দেওয়া হতো। আর এইসবের জন্য তিনি কাঠগড়ায় দাঁড় করান শ্রদ্ধাকে। শিবের মা পুলিশকে অভিযোগ করে জানান যে, শ্রদ্ধাই তাঁর ছেলেকে খুন করেছে। অভিযোগের নিরিখে তদন্ত শুরু করে পুলিশ। শুধু শ্রদ্ধা নন, তাঁর দিদি রশ্মি এবং গাড়ির চালকক দানিশকেও গ্রেফতার করেছে পুলিশ, কারণ এই ২ জনের বিরুদ্ধেও শিবকে খুনের অভিযোগ উঠেছে।&nbsp;</p> <p><a title="টাইগার নন, শুটারদের টার্গেট ছিলেন অন্য কোনও হাই-প্রোফাইল ? তাহলে কেন গুলি চলল অভিনেতার গাড়িতে&nbsp;" href="https://ift.tt/4wyWZMI" target="_self">টাইগার নন, শুটারদের টার্গেট ছিলেন অন্য কোনও হাই-প্রোফাইল ? তাহলে কেন গুলি চলল অভিনেতার গাড়িতে&nbsp;</a></p> <p>পুলিশ সূত্রে খবর, শ্রদ্ধা, রশ্মি এবং দানিশ প্রথমে লখনউ থেকে নেপালে পালিয়ে গিয়েছিলেন। তারপর সেখান থেকে রায় বরেলি হয়ে আগ্রা ফিরে আসেন তাঁরা। এরপর যান নাগপুরে। ফের পালানোর প্ল্যান ছিল এই তিন অভিযুক্তর। তবে তার আগেই পুলিশের হাতে গ্রেফতার হয়েছেন তাঁরা। লখনউতে একাধিক রেস্তোরাঁর মালিক ছিলেন শিব শর্মা। তাঁর মৃত্যুর পর শ্রদ্ধা এবং তাঁর বোন রশ্মিকেই কাঠগড়ায় তুলেছেন মৃতের মা। দুই বোন তাঁর ছেলে হুমকি দিতেন এবং খুন করেছেন বলে অভিযোগ জানিয়েছেন শিব শর্মার মা। অন্যদিকে, শ্রদ্ধা পলাতক থাকলেও সোশ্যাল মিডিয়ায় একাধিক ভিডিও পোস্ট করে তিনি যে নির্দোষ যে কথা বারবার বলেছেন। একটি পোস্টে তিনি এও দাবি করেন যে শিব আত্মহত্যা করেছেন। শ্রদ্ধা এও দাবি করেন যে, ২০ লক্ষ টাকার ঋণের বোঝা ছিল শিব শর্মার মাথায়। আর সেই কারণেই নিজের জীবন শেষ করে দিয়েছেন তিনি। ঋণের টাকা না মেটাতে পেরেই আত্মঘাতী হয়েছেন শিব, দাবি করেন শ্রদ্ধা।&nbsp;</p>

from india https://ift.tt/wA9tPny

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি